লাক্সারি সলাহ খিমার
ইসলাম, সলাহ মানেই চোখে ভাসে সাদা বা শুভ্র কিছু। সাদা আমাদের স্পিরিচুয়াল নীড এর একটি অংশ। ইয়া উখতি, সাদা কিছু হবে না ? এই আবদার শুনতে শুনতে আমি যখন নতুন সালাহ খিমার ডিজাইন করব ভাবলাম, তখন সাদার ফ্লেভারটি রাখতে চাচ্ছিলাম। আমার প্রিয় নবিজী সাঃ ও সাদা পোশাককে প্রায়োর করেছেন। বায়তুল্লাহ, মসজিদে নববী, অথাবা প্রাণের মাকদিস যাওয়ার কথা মনে হলেই মনে হয় সাদা কিছু পরে নিজের সফেদ মন নিয়ে হাজির হব রব্বের দরবারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সাদার এই প্রিয় পোশাকে। আমি তো দেখি আবেগে ডুবে গেছি। এবার সাদা কিছু করতে যেয়ে কি করলাম তা বলি- দেশের যে গরম আবহাওয়া তাতে দেশি ভয়েল প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সগুলো সুইটেবল। এই কাপড়গুলো নরম ও পাতলা। আমরা ৪ বছর ধরে কটন ফেব্রিক্স নিয়ে কাজ করি আর সলাতে কাপড় কেমন হওয়া উচিত তাও জানি। কাপড় এমন হওয়া যাবে না যেন স্কীন কালার বোঝা যায়/ সী থ্রু হয়। এজন্য একেবারে সাদা সুতী কাপড় বাদ দিতে হয়। আমরা প্রিন্টগুলো এভাবে বাছাই করি যেন সলাতের শর্তগুলো ওয়েল ম্যানেজ হয় । ঘন প্রিন্ট/ ফুল ছাপার কাপড় এক্ষেত্রে একদম সেরা। কিন্তু আমার-আপনার রুহানী ডাক তো সাদার দিকে! এজন্য সাদা একদম লাইট ওয়েট লেইস ইউজ করার কথা মাথায় আসে। একে ক্লীন করা ইজি, পরলে গরম ভাব হবে না, এক্সট্রা কিছু মাথায় আছে মনেই হবে না। দারুণ না? আগে যে খিমারটি করতাম সেটিতে একটি নিকাব ছিল যেটা চেস্ট কাভারেজ কাম থুত্নি কাভার হিসেবে ইউজ হত।এই স্টেরিওটাইপ নিকাবটি বাদ দিতে চাচ্ছিলাম ঠিক ই কিন্ত চেস্ট কাভারেজ ও থুত্নি কাভার আমাকে এনশিওর করতেই হবে। সবদিক থেকে সাদা নেটের এই কাভার -আপটি আমাকে কমপ্লিট স্যাটিসফেকশন দিল। থুত্নি কাভারের জন্য আমরা আগে থেকেই থুত্নিতে এক্সট্রা কাপর এড করে সুন্দর কাভার সিস্টেম করতাম। সেটি এখানেও করলাম। ঘন ঘন জামার ডিজাইন চেঞ্জ করি কিন্ত রব্বের সামনে দাঁড়ানোর কাপড়ের বেলায় সেই পুরাতন ডিজাইন, খুব অল্প দামে কেনা লো কোয়ালিটির কাপড় গায়ে চড়াই! অথচ আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দর কিছু পছন্দ করেন, তিনিই প্রথম হকদার আমাদের সুন্দর সবকিছুর। এই সুন্দর নেট কাপড়টি গোটা খিমারকে একটি লাক্সারিয়াস লুক দেয়। আপনি বলতে পারবেন- ইয়া রব্ব আমার হাতের নাগালে থাকা সবচেয়ে সুন্দর কাপড়টি নিজের জন্য চয়েস করে আপনার সামনে হাজির হয়েছি
ফেব্রিক্সঃ
পিওর কটন ফেব্রিক্স ( ব্র্যান্ডঃ অরবিট ভয়েল, ২.৫ হাত বহরের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কটন )
লম্বাঃ
লং হবে মাথা থেকে পায়ের নিচে আরও এক্সট্রা লেংথ দেয়া আছে। (৪’১০” থেকে ৫.৬” পর্যন্ত উচ্চতার উইম্যান কমপ্লিটলি সতর ঢেকে সলাহ আদায় করতে পারবেন) তাকবির, রফাউল ইয়াদইয়ীন, রুকু, করতে গিয়ে পায়ের পাতা খুলে যাবে না। এবং ম্যক্সি পরে সলাত দাদায় করলে ম্যাক্সির লেংথ কম হওয়ায় রুকুতে গেলেই পেছনে কাপড় উঁচুতে উঠে গোড়ালি শুধু নয় পায়ের অংশও উন্মুক্ত হয়। কিন্তু আমাদের সলাহ খিমার সবদিক খেয়াল রেখে আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে।
সাহাবাদের মহিলাগণ যখন পথে চলতেন, তখন তাঁদের নিম্নাঙ্গের কাপড়ের শেষ প্রান্ত মাটির উপর ছেঁচড়ে যেত। নাপাক জায়গাতে চলার সময়েও তাদের কেউই পায়ের পাতা বের করতেন না। (মিশকাত ৫০৪, ৫১২, ৪৩৩৫ নং) । অথচ সলাতেও আমরা পায়ের পাতা আওরাহ জেনেও ছোট কাপড় পরতে চাই।
থুত্নি কভারঃ
খিমারের থুতনিতে এক্সট্রা কাপড় এত দারুণ করে এড করা আছে যেন থুত্নি থেকে গলার অংশ ওপেন না হয়ে যায়। এটি ফ্রি সাইজ এন্ড সবার ফেইসেই মানিয়ে যাবে, মাথার ও জুলফির ( চিপের চুল )চুল বের হয়ে যাবে না।
স্লিভঃ
খিমারের হাতায় ইলাস্টিক এড করা আছে যেন সলাতে কবজি উন্মুক্ত হয়ে না যায়। একটি সুন্দর লেইস একে আরও বিউটিফাই করেছে।
ঘেরঃ
আমাদের খিমারে ২২০-২৫০ ইঞ্চি ঘের দেয়া আছে। এতে খিমারটি যে কোন ওজনের মানুষের জন্যই বডি হাগিং হবে না। কারণ ইসলামী রুলিংস হল- পোশাক যেন এমন আঁট- সাঁ ট (টাইট ফিট) না হয়, যাতে দেহের উঁচু-নিচু ব্যক্ত হয়। কারণ এমন ঢাকাও খোলার পর্যায়ভুক্ত এবং দৃষ্টি-আকর্ষী ।
প্রচন্ড হট সামারেও আমাদের সলাহ খিমার আপনাদের সম্পূর্ণ আরাম নিশ্চিত করবে ইনশাআল্লাহ
ডেলিভারি সিস্টেম : ঢাকার ভিতরে: ডেলিভারি চার্জ ১০০ টাকা ঢাকার বাইরে: ডেলিভারি চার্জ ১৫০ টাকা
[বি:দ্র: ক্যামেরা এবং লাইটিং এর জন্য কালার সামান্য তারতম্য হতে পারে


















Reviews
There are no reviews yet.