লাক্সারি সালাহ খিমার

1,950.00৳  1,750.00৳ 
In Stock

ইসলাম, সলাহ মানেই চোখে ভাসে সাদা বা শুভ্র কিছু। সাদা আমাদের স্পিরিচুয়াল নীড এর একটি অংশ। ইয়া উখতি, সাদা কিছু হবে না ? এই আবদার শুনতে শুনতে আমি যখন  নতুন সালাহ খিমার ডিজাইন করব ভাবলাম, তখন সাদার ফ্লেভারটি রাখতে চাচ্ছিলাম। আমার প্রিয় নবিজী সাঃ ও সাদা পোশাককে প্রায়োর করেছেন। বায়তুল্লাহ, মসজিদে নববী, অথাবা প্রাণের মাকদিস যাওয়ার কথা মনে হলেই মনে হয় সাদা কিছু পরে নিজের সফেদ মন নিয়ে হাজির হব রব্বের দরবারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সাদার এই প্রিয় পোশাকে।  আমি তো দেখি আবেগে ডুবে গেছি। এবার সাদা কিছু করতে যেয়ে কি করলাম তা বলি- দেশের যে গরম আবহাওয়া  তাতে দেশি ভয়েল প্রিমিয়াম কোয়ালিটি  ফেব্রিক্সগুলো সুইটেবল। এই কাপড়গুলো নরম ও পাতলা। আমরা ৪ বছর ধরে কটন ফেব্রিক্স নিয়ে কাজ করি আর সলাতে কাপড় কেমন হওয়া উচিত তাও জানি। কাপড় এমন হওয়া যাবে না যেন স্কীন কালার বোঝা যায়/ সী থ্রু হয়। এজন্য একেবারে সাদা সুতী কাপড় বাদ দিতে হয়। আমরা প্রিন্টগুলো এভাবে বাছাই করি যেন সলাতের শর্তগুলো  ওয়েল ম্যানেজ হয় । ঘন প্রিন্ট/ ফুল ছাপার কাপড় এক্ষেত্রে একদম সেরা। কিন্তু আমার-আপনার রুহানী ডাক তো সাদার দিকে! এজন্য সাদা একদম লাইট ওয়েট লেইস ইউজ করার কথা মাথায় আসে। একে ক্লীন করা ইজি, পরলে গরম ভাব হবে না, এক্সট্রা কিছু মাথায় আছে মনেই হবে না। দারুণ না?  আগে যে খিমারটি করতাম সেটিতে একটি নিকাব ছিল যেটা চেস্ট কাভারেজ কাম থুত্নি কাভার হিসেবে ইউজ হত।এই স্টেরিওটাইপ নিকাবটি বাদ দিতে চাচ্ছিলাম ঠিক ই কিন্ত চেস্ট কাভারেজ ও থুত্নি কাভার আমাকে এনশিওর করতেই হবে। সবদিক থেকে সাদা নেটের এই কাভার -আপটি আমাকে কমপ্লিট স্যাটিসফেকশন দিল। থুত্নি কাভারের জন্য আমরা আগে থেকেই থুত্নিতে এক্সট্রা কাপর এড করে সুন্দর কাভার  সিস্টেম করতাম। সেটি এখানেও করলাম। ঘন ঘন জামার ডিজাইন চেঞ্জ করি কিন্ত রব্বের সামনে দাঁড়ানোর কাপড়ের বেলায় সেই পুরাতন ডিজাইন, খুব অল্প দামে কেনা লো কোয়ালিটির কাপড় গায়ে চড়াই! অথচ আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দর কিছু পছন্দ করেন, তিনিই প্রথম হকদার আমাদের সুন্দর সবকিছুর। এই সুন্দর নেট কাপড়টি গোটা খিমারকে একটি লাক্সারিয়াস লুক দেয়। আপনি বলতে পারবেন- ইয়া রব্ব আমার হাতের নাগালে থাকা সবচেয়ে সুন্দর কাপড়টি নিজের জন্য চয়েস করে আপনার সামনে হাজির হয়েছি

ফেব্রিক্সঃ

পিওর কটন ফেব্রিক্স ( ব্র্যান্ডঃ অরবিট ভয়েল, ২.৫ হাত বহরের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কটন )

লম্বাঃ

লং হবে মাথা থেকে পায়ের নিচে আরও এক্সট্রা লেংথ দেয়া আছে।  (৪’১০” থেকে ৫.৬” পর্যন্ত উচ্চতার উইম্যান কমপ্লিটলি সতর ঢেকে সলাহ আদায় করতে পারবেন)  তাকবির, রফাউল ইয়াদইয়ীন, রুকু, করতে গিয়ে পায়ের পাতা খুলে যাবে না। এবং ম্যক্সি পরে সলাত দাদায় করলে ম্যাক্সির লেংথ কম হওয়ায় রুকুতে গেলেই পেছনে কাপড় উঁচুতে উঠে গোড়ালি শুধু নয় পায়ের অংশও উন্মুক্ত হয়। কিন্তু আমাদের সলাহ খিমার সবদিক খেয়াল রেখে আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে।

সাহাবাদের মহিলাগণ যখন পথে চলতেন, তখন তাঁদের নিম্নাঙ্গের কাপড়ের শেষ প্রান্ত মাটির উপর ছেঁচড়ে যেত। নাপাক জায়গাতে চলার সময়েও তাদের কেউই পায়ের পাতা বের করতেন না। (মিশকাত ৫০৪, ৫১২, ৪৩৩৫ নং) । অথচ সলাতেও আমরা পায়ের পাতা আওরাহ জেনেও ছোট কাপড় পরতে চাই।

থুত্নি কভারঃ

খিমারের থুতনিতে এক্সট্রা কাপড় এত দারুণ করে এড করা আছে যেন  থুত্নি থেকে গলার অংশ ওপেন না হয়ে যায়। এটি ফ্রি সাইজ এন্ড সবার ফেইসেই মানিয়ে যাবে,  মাথার ও জুলফির ( চিপের চুল )চুল বের হয়ে যাবে না।

স্লিভঃ

খিমারের হাতায় ইলাস্টিক এড করা আছে যেন সলাতে কবজি উন্মুক্ত হয়ে না যায়। একটি সুন্দর লেইস একে আরও বিউটিফাই করেছে।

ঘেরঃ

আমাদের খিমারে ২২০-২৫০ ইঞ্চি ঘের দেয়া আছে। এতে খিমারটি যে কোন ওজনের মানুষের জন্যই বডি হাগিং হবে না। কারণ ইসলামী রুলিংস হল- পোশাক যেন এমন আঁট- সাঁ ট (টাইট ফিট) না হয়, যাতে দেহের উঁচু-নিচু ব্যক্ত হয়। কারণ এমন ঢাকাও খোলার পর্যায়ভুক্ত এবং দৃষ্টি-আকর্ষী ।

প্রচন্ড হট সামারেও আমাদের সলাহ খিমার আপনাদের সম্পূর্ণ আরাম নিশ্চিত করবে  ইনশাআল্লাহ

ডেলিভারি সিস্টেম : ঢাকার ভিতরে: ডেলিভারি চার্জ ১০০ টাকা ঢাকার বাইরে: ডেলিভারি চার্জ ১৫০ টাকা

[বি:দ্র: ক্যামেরা এবং লাইটিং এর জন্য কালার সামান্য তারতম্য হতে পারে]

This product has been added to 1 people'scarts.

In Stock
Add to wishlist3 people favorited this product

আল্লাহ তাআলা বলেন,

“হে আদম সন্তানগণ! প্রত্যেক নামাযের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান কর। পানাহার কর, কিন্তু অপচয় করো না। তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না।” (কুরআন মাজীদ /৩১)

লেবাসে-পোশাকে সাদা-সিধে থাকা ঈমানের পরিচায়ক। (আবূদাঊদ, সুনানমিশকাত ৪৩৪৫ নং) মহানবী (ﷺ) বলেন, “সামথ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিনয় সহকারে সৌন্দর্যময় কাপড় পরা ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে সৃষ্টির সামনে ডেকে এখতিয়ার দেবেন; ঈমানের লেবাসের মধ্যে তার যেটা ইচ্ছা সেটাই পরতে পারবে। (তিরমিযী, সুনান,হাকেম, মুস্তাদরাকসহীহ জামে ৬১৪৫ নং)

তবে সুন্দর লেবাস পরা যে নিষিদ্ধ তা নয়। কারণ, “আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন। বান্দাকে তিনি যে নেয়ামত দান করেছেন তার চিহ্ন (তার দেহে) দেখতে পছন্দ করেন। আর তিনি দারিদ্র ও (লোকচক্ষে) দরিদ্র সাজাকে ঘৃণা করেন।” (বায়হাকীসহীহ জামে ১৭৪২ নং)

আবুল আহওয়াস বলেন, একদা আমি আল্লাহর রসূল (ﷺ) এর নিকট এলাম। আমার পরনে ছিল নেহাতই নিম্নমানের কাপড়। তিনি তা দেখে আমাকে বললেন, “তোমার কি মাল-ধন আছে?” আমি বললাম, ‘জী হ্যাঁ।’ বললেন, “কোন্‌ শ্রেণীর মাল আছে?” আমি বললাম, ‘সকল শ্রেণীরই মাল আমার নিকট মজুদ। আল্লাহ আমাকে উট, গরু, ছাগল, ভেঁড়া, ঘোড়া ও ক্রীতদাস দান করেছেন।’ তিনি বললেন, “আল্লাহ যখন তোমাকে এত মাল দান করেছেন, তখন আল্লাহর দেওয়া নেয়ামত ও অনুগ্রহ তোমার বেশ-ভূষায় প্রকাশ পাওয়া উচিৎ।” (আহমাদ, মুসনাদনাসাঈ, সুনানমিশকাত ৪৩৫২ নং)

আমাদের লক্ষ্য-ও তাই আপনাদের সামর্থ্য ও সাধ্যের মধ্যে সর্বোত্তম সলাহ এর পোশাক নিশ্চিত করা

Reviews

There are no reviews yet.

Be the first to review “লাক্সারি সালাহ খিমার”

Your email address will not be published. Required fields are marked *